কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে রাজধানীতে ‘স্বাগত মিছিল’ করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকা-বনানী কাকলি ফুটওভার ব্রিজের নিচ থেকে এই মিছিলটি শুরু হয়ে মহাখালী কাঁচাবাজার গিয়ে শেষ হয়। দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান।

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিলে মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদস্য এবং উত্তর যুবদলের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। এই মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হলো।

এ সময় তিনি মিছিলটি সফলভাবে সম্পন্ন করার জন্য যুবদল ঢাকা মহানগর উত্তরের সব নেতাদের ধন্যবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X