স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৩৫ বছর বয়সে প্রাণ গেল সাবেক ডিফেন্ডারের

সাবেক ফুটবলার সুখেন দে। ছবি : সংগৃহীত
সাবেক ফুটবলার সুখেন দে। ছবি : সংগৃহীত

ভারতের ফুটবলে শোকের ছায়া। মারা গেলেন দেশটির সাবেক ফুটবলার সুখেন দে। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। ডিউটি করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এত অল্প বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না ক্রীড়াঙ্গনের কেউই।

ফুটবল ছাড়ার পর ভারতীয় রেলে চাকরি করতেন সুখেন দে। অন্য দিনগুলোর মতো এ দিনও তিনি ডিউটিতে যোগ দেন। কিন্তু সেখানেই ডিউটি করার সময়ে হৃদরোগে আক্রান্ত হন। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর ফেরানো যায়নি, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসছে ১ জানুয়ারি ছিল তার জন্মদিন। কিন্তু জন্মদিনের পাঁচ দিন আগেই পৃথিবীয় মায়া কাটিয়ে চলে গেলেন তিনি।

২০১৪-১৫ মৌসুমে মোহনবাগানের জার্সিতে আইলিগ জিতেছিলেন সুখেন। ছিলেন দলের সাফল্যের অন্যতম কান্ডারি। সেই মৌসুমে আইলিগ জেতার জন্য স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো খেলা খেলেছিলেন। কারণ সেই সময়ে তিনি আটকে রাখতেন ওডাফা ওকোলিকে। ওডাফা বল পাওয়া মানে নিশ্চিত গোল। সেই ওডাফাকে আটকে দিয়েছিলেন তিনি।

সবসময় আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন সুখেন। বেশ কয়েকটি ম্যাচে সবুজ মেরুনের রক্ষণ সামলান। তার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ইউনাইটেড স্পোর্টসের হয়ে। ২০১১-১২ মৌসুমে তিনি ইউনাইটেডের জার্সিতে অভিষেক করেন। সেখানে তিন মৌসুম খেলার পর যোগ দেন মোহনবাগানে। ইউনাইটেড স্পোর্টসের জার্সিতে গোলও রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১০

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১১

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১২

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৩

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৪

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৫

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১৬

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১৭

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৮

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৯

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

২০
X