কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘জেলে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে আন্তরিকতা, সেটা আজকে ভাষায় প্রকাশ করা যাবে না। ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মামলা দিয়েছে, প্রহসনের বিচারের তাকে জেলে পাঠিয়েছে, জেলে তাকে নির্যাতন করা হয়েছে। ন্যূনতম চিকিৎসা তাকে দেওয়া হয়নি। তাকে স্লো পয়েজিনিংয়ের মাধ্যমে হত্যার অপচেষ্টা করা হয়েছিল….। সেই নির্যাতনের দায় আওয়ামী লীগ ও শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। অবশ্যই শেখ হাসিনাকে জবাব দিতে হবে।’

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। এসময় নব্বইয়ের ডাকসুর ভিপি ও সেই সময়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘আমরা নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা আজকে এখানে দেশনেত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছি। তার কবরে পুস্পস্তবক অর্পণ করেছি। তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেছি।’

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনী তুলে ধরে তিনি বলেন, ‘আজকে কী প্রমাণ হয়েছে? তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তিনি ছিলেন মাদার অব ডেমোক্রেসি.. গণতন্ত্রের মা।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, ‘আমার ঠিকানা বাংলাদেশ… আমি বিদেশে যাব না। বিদেশে আমার কোনো ঠিকানা নেই।’ যার জন্য বিএনপি চেয়ারপারসনের জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানকে কীভাবে নির্যাতন করা হয়েছে, তা আপনারা জানেন। তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। আজকে উনি দেশে ফিরেছেন। দেখেছেন কী অভূতপূর্ব সাড়া জেগেছে। জনগণ তাকে বরণ করেছে স্বতঃস্ফূর্তভাবে ।”

এ সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, নাজমুল হক প্রধান, মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১০

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১১

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১২

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৩

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৫

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৬

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৭

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৮

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

২০
X