কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজায় কবীর ভূঁইয়া

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বাদ জোহর মরহুমের নিজগ্রাম তিন লাখ পীর মাঠে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাম্মেল হক মজনু মারা যান।

জানাজার নামাজে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া অংশগ্রহণ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন কামাল, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ধানের শীষের প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মজনু আজীবন জাতীয়তাবাদী আদর্শের পতাকাবাহী ছিলেন। তিনি শুধু রাজনৈতিক সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন মানুষের কল্যাণে নিবেদিত একজন সমাজসেবক। তার মৃত্যু কসবা ও পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X