সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির এক নেতা বহিষ্কার

মো. একরামুল হক। ছবি : সংগৃহীত
মো. একরামুল হক। ছবি : সংগৃহীত

নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সদস্য ও ১৩ নম্বর কশব ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. একরামুল হককে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

রোববার (১১ জানুয়ারি) নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর মূল বক্তব্য বিকৃত করে একরামুল হক তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিয়মিত অপপ্রচার চালিয়ে আসছিলেন। তার এসব কর্মকাণ্ডে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, যা নওগাঁ জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে একরামুল হককে তার বর্তমান সব পদমর্যাদা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে আজ থেকেই তাকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও নওগাঁ জেলা বিএনপির আওতাধীন সব পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের তার সঙ্গে কোনো প্রকার দলীয় যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X