কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে : রাশেদ প্রধান

জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, বড় দল বিএনপি বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। সেদিন বেশি দূরে নয়, যখন বিএনপিকে বলতে হবে- জাতীয় নির্বাচনের ফলাফল স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এরপর তারা হয়তো বলবে যে, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলের প্রভাব আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না।

তিনি আরও বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র-জনতা ও শ্রমিক-মজদুর এক হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হবে এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে। তারা বলে ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’ (আমাদের পরিকল্পনা আছে); আমরা বলি- সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিন আল্লাহ। আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদমুক্ত, ইসলাম, কোরআন, মানবিকতা ও সাম্যের বাংলাদেশ। এটা আমাদের প্রচেষ্টা, কবুলের মালিক আল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগ দশ টাকার চাল আর ঘরে ঘরে চাকরির মিথ্যা প্রলোভন দিয়ে ক্ষমতায় এসেছিল। বিএনপি এখন ‘ফ্যামিলি কার্ড’-এর প্রলোভন দিয়ে ক্ষমতায় আসতে চায়। তারা সংস্কার চায় না, বরং ‘না ভোট’-এর পক্ষে ক্যাম্পেইন করছে। জুলাই বিপ্লবের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ষড়যন্ত্র রুখে দেবে।

জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ঢাকা মহানগর জাগপার সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি খাইরুল ইসলাম মারজান, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি আমীর জিহাদী, খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা সুজন, জুলাই ফোর্স এর আহ্বায়ক মোশাররফ হোসেন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সভাপতি লামিয়া ইসলাম, নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভির ইসলাম স্বাধীন, বাংলাদেশ ছাত্র মিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল হাসানাত, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বায়তুল মাল সম্পাদক মাগফুর আজিজ, জাগপা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মাদ লুৎফর রহমান, সহ-সভাপতি আশফাকুর রহমান মিঠুন, সংগঠনিক সম্পাদক হোসাইন মো. জামাল আকন, দপ্তর সম্পাদক এস কে আরিয়ান শরীফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X