কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আধিপত্যবাদের প্রতিবাদ করায়  সিরাজ শিকদার-হাদিদের শহীদ হতে হয়েছে : রাশেদ প্রধান 

রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে সিরাজ শিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে সিরাজ শিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুগে যুগে সিরাজ শিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদীর মতো দেশপ্রেমিকদের শহীদ হতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (০২ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে সিরাজ শিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে। সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদবিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেপ্তারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়। মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব।

তিনি বলেন, যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদ হতে হয়েছে সিরাজ শিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদীর মতো দেশপ্রেমিকদের। এ ছাড়া অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছে মেজর জলিল, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও শফিউল আলম প্রধানের মতো সিংহপুরুষদের। আগামীর বাংলাদেশ গড়ার কারিগররা যদি ভারতের সামনে মাথানত করতে চায়, তবে তাদের পরিণতিও শেখ মুজিব এবং শেখ হাসিনার মতোই হবে। সাধু সাবধান! দেশের তরুণ সমাজ কখনো মাথানত করতে রাজি নয়।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X