কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পুরোনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যাদের কোনো ভূমিকা ছিল না, তারাই এখন নানা ধরনের আকাঙ্ক্ষার কথা বলছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং গুরুতর আহতদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই-আগস্টের এই গণবিপ্লব সারা দেশে ছড়িয়ে পড়েছিল বলেই ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। তৎকালীন সরকারের হাতে মারণাস্ত্র এবং অবৈধ অর্থের পাহাড় থাকা সত্ত্বেও জনগণের শক্তির সামনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে অনেকেই এই ঐতিহাসিক লড়াইয়ের কৃতিত্ব এবং পরিচয় নিয়ে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X