কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলে বহিষ্কারাদেশ প্রত্যাহার, একাধিক নেতা পুনর্বহাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দলীয় আবেদনের প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের একাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদসহ স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয় বলে জানানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী মর্তুজা খান, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক সহসাধারণ সম্পাদক ইঞ্জি. মো. শফিউল আজম মৈশান রিপন, চট্টগ্রাম মহানগর অধীন চকবাজার থানা শাখার সাবেক সদস্য সচিব মো. শহীদুল ইসলাম শহিদ, চট্টগ্রাম মহানগর অধীন কোতোয়ালি থানা শাখার সাবেক সি. যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ আবিদ, গাজীপুর মহানগর অধীন বাসন থানা শাখার নেতা মো. লুৎফর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো।

এছাড়াও ফরিদপুর মহানগর শাখার সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মো. মিঠুন সরকার মিঠু, সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. শিবলুর রহমান, গাজীপুর মহানগরের বাসন থানা শাখার সি. যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল ইসলাম বাবু, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন সবুজ, শেরপুর জেলাধীন ঝিনাইগাতি উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান মামুন, সিরাজগঞ্জ জেলাধীন বেলকুচি উপজেলার সদস্য সচিব মো. খায়রুল ইসলাম আইয়ুব, কুমিল্লা উত্তর জেলাধীন মুরাদনগর উপজেলা শাখার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন মোল্লা, গাজীপুর জেলাধীন কালিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসাইন মোফা, পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর শাখার সদস্য সচিব মো. রাসেল হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাপ্পি ও কুমিল্লা উত্তর জেলার চান্দিনা উপজেলা শাখার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেনের বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ স্বপদে পুনর্বহাল করা হলো।

বরিশাল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম জনির অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো। এছাড়াও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ইসলামের পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

এর ফলে, তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

আর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলা শাখা, ফুলবাড়ীয়া পৌর শাখা ও পিরোজপুর জেলাধীন ভান্ডারিয়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X