কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দেশের মানুষ ঐতিহাসিকভাবেই এসব মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে বলেই বেগম জিয়া আজও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে আছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বেলসপার্কে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা ও স্বাধীনতা ফোরাম-বরিশাল’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ২ দিনব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এ সময় রহমাতুল্লাহ বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও নির্যাতনের মুখেও তিনি নীতিগত অবস্থান থেকে সরে যাননি। এই আপসহীনতা ও দৃঢ় নেতৃত্বই তাকে দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার উৎস। তার প্রতি সন্মান জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন প্রজন্মের কাছে বেগম জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ তুলে ধরতে এই প্রামাণ্যচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

স্বাধীনতা ফোরাম বরিশালের আহ্বায়ক মো. নুরুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও দপ্তর সম্পাদক এসএম হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশালের সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সভাপতি ডা. আমিনুল হক, সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহউদ্দিন হিমেল, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান ও যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, ১০নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন দুলাল ও যুগ্ম আহ্বায়ক মো. আসলাম গাজী, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জাসাস) মহানগরের সভাপতি মীর আদনান আহমেদ তুহিন, জেলা ছাত্রদলের সহসভাপতি আসিফ আল মামুন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি ইলিয়াস আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই পুরস্কার জিতলেন মেসি

বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার

কলাটি কত নম্বরের সুতা দিয়ে বাঁধা হয়েছে?

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

ঢাকায় ২ দিনব্যাপী সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন

মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত মাহি

জামিনে মুক্তি পেয়েও ফের জেলগেটে আটক আওয়ামী লীগ নেতা

অস্ট্রেলিয়া সিরিজের আগেই গুরুকে হারালেন নাহিদ-মোস্তাফিজরা

আর্জেন্টিনার জার্সি পরে এলে অর্ধেক ভিজিটের ঘোষণা চিকিৎসকের

১০

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

১১

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

১২

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

১৩

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

১৪

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

১৫

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

১৬

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

১৭

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

১৮

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

১৯

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X