রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) শোক বই খোলা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্র অধ্যাপক ডা. হারুন আল রশিদ এই শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন। গত ৩০ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান খালেদা জিয়া।

ড্যাবের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. জিয়াউর রহমান এবং ডা. মীর রাশেক আলম অভিসহ ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে খোলা এই শোক বই স্বাক্ষরের জন্য আগামী সাত দিন ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে রাখা হবে। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ডা. ফারুক আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও ঢামেক ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীব।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ, ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. খালেকুজ্জামান দিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নাদিম আহমেদ, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শাহিন রেজা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি ডা. রেজানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ডা. মো. ফখরুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আসফাক নবী কনক, ডা. নুরুজ্জামান খান খসরু, কেন্দ্রীয় সম্পাদক ডা. আরিফুজ্জামান পলাশ, সহ-দপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইশাদ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আশফাক আজিজ, কেন্দ্রীয় সহ-সম্পাদক ডা. সাইফুল ইসলাম শাকিল, ডা. মাহমুদুর রহমান নোমানসহ ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X