কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান

মা-বাবার কবরের পাশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: কালবেলা
মা-বাবার কবরের পাশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: কালবেলা

রাজধানীতে দুদিনে ১৫টি জনসভা করার পর মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেন তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তপশিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে বিএনপি। প্রচারের প্রথম দিনই দলের চেয়ারম্যান তারেক রহমানের নীতিগত কর্মসূচি এবং জনসম্পৃক্ততা ও জনমত তৈরির পাঁচটি উদ্যোগ তুলে ধরে বিএনপি।

এ দিন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

তিনি বলেন, জনগণের মতামতকে রাষ্ট্র পরিচালনার নীতিতে অন্তর্ভুক্ত করতেই বিএনপি এই পাঁচ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

‘তারেক রহমানকে পরামর্শ দিন’ : প্রথম কর্মসূচি হিসেবে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগের কথা জানান মাহ্দী আমিন। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের মানুষের কাছ থেকে মতামত ও পরামর্শ আহ্বান করেছেন বিএনপি চেয়ারম্যান। এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে পোস্টার ও ড্যাংলারের (বিজ্ঞাপন) মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড প্রচার করা হচ্ছে। ওই কিউআর কোড স্ক্যান করে যে কেউ সরাসরি নিজের মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন।

‘লেটার টু তারেক রহমান’ : এই দ্বিতীয় কর্মসূচির মাধ্যমে নাগরিকরা চিঠি, ই-মেইল বা অনলাইনে মতামত পাঠিয়ে সরাসরি তারেক রহমানের কাছে নিজেদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা গুলশান-২ (হাউজ-১০সি, রোড-৯০)। ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়। এ ছাড়া facebook.com/LetterToTariqueRahman ফেসবুক গ্রুপ এবং letter2tr.com ওয়েবসাইটের মাধ্যমেও মতামত জানানো যাবে।

‘ম্যাচ মাই পলিসি’ : তৃতীয় কর্মসূচি হিসেবে ‘ম্যাচ মাই পলিসি’ নামের একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপের কথা জানান মাহ্দী আমিন। তিনি বলেন, রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, নীতিভিত্তিক আলোচনা ও তরুণদের মতামতকে গুরুত্ব দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে এ অ্যাপের মাধ্যমে সারাদেশ থেকে তিন লাখের অধিক মানুষ বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনা নিয়ে মতামত দিয়েছেন।

‘দ্য প্ল্যান : ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’: মাহ্দী আমিন জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সিলেট সফরের সময় বৃহস্পতিবার সকালে তারেক রহমান স্থানীয় তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ শিক্ষার্থী অংশ নেন। সভায় কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

‘বিএনপির আটটি লিফলেট’ : পঞ্চম কর্মসূচি হিসেবে বিএনপির বিভিন্ন খাতভিত্তিক নীতিমালা এবং তারেক রহমানের ভিশন নিয়ে তৈরি আটটি লিফলেটের কথা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, এসব লিফলেট নিয়ে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থেকে বিএনপির গুরুত্বপূর্ণ পলিসিগুলো নিয়ে পর্যালোচনা করেন।

মাহ্দী আমিন বলেন, বাস্তবতা হচ্ছে- বিএনপি সেই রাজনৈতিক দল, যেটি ২০১৬ সালে ভিশন-২০৩০ এর মাধ্যমে সংস্কারের পথযাত্রা শুরু করেছিল; পরবর্তীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালে চূড়ান্তভাবে ৩১ দফা প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় প্রতিটি সেক্টরে আমাদের নেতার সুনির্দিষ্ট, সুবিস্তৃত রূপকল্প রয়েছে।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে যে- জনগণের সম্পৃক্ততা ও মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে। মাহদী আমিন আশা প্রকাশ করেন, বিএনপি যেভাবে জনগণের সাথে ও পাশে থাকে, গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, আগামী নির্বাচনে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X