কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১২ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো : জাহাঙ্গীর হোসেন এমপি

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। ছবি : সংগৃহীত
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। ছবি : সংগৃহীত

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এস এম জাহাঙ্গীর হোসেন মহান আল্লাহর কাছে সেই তওফিক কামনা করেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা আহ্বায়ক মোস্তফা কামাল হৃদয়।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। এ বিষয়ে তিনি এবং দলে সিনিয়র নেতারা বিশেষভাবে নজর রাখছেন।

এমপি জাহাঙ্গীর হোসেন আরও বলেন, জনগণের আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো।

তিনি সবাইকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনুধাবন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জামির হোসেন, সাবেক যুবদল নেতা শিমুল আহমেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির মো. আলাউদ্দিন আহমেদ, জাকির হোসেন, মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের মো. হানিফ মিয়া, সেলিম হাওলাদার, মোশাররফ হোসেন, সাখাওয়াত হোসেন মুক্তার, তানজিম আহমেদ সোহাগ, মোজাম্মেল হোসেন সোহাগ, রুবেল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X