কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিরপেক্ষ নির্বাচনে মন্ত্রী-এমপিদের জামানত বাজেয়াপ্ত হবে : ডা. ইরান

প্রচারপত্র বিতরণ করছেন ডা. ইরান। ছবি : কালবেলা
প্রচারপত্র বিতরণ করছেন ডা. ইরান। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায় মন্তব্য করে যুগপৎ আন্দোলনের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে মন্ত্রী-এমপিদের জামানত বাজেয়াপ্ত হবে। বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া আওয়ামী লীগ সরকারের কোনো অর্জন নেই। আর এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

তিনি আরও বলেন, তারা গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করেছে। সব রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে রক্তে কেনা বাংলাদেশের মর্যাদা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব অটুট রাখতে হবে।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে লেবার পার্টির উদ্যোগে রাজধানীর নয়াপল্টন, পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও দৈনিক বাংলা এলাকায় প্রচারপত্র বিতরণকালে ডা. ইরান এসব কথা বলেন।

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না দাবি করে তিনি বলেন, এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পরে ফ্যাসিবাদ কায়েম করে দেশের নির্বাচন ব্যবস্থা আইসিইউতে আর গণতন্ত্র লাইফ সাপোর্টে পাঠিয়েছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণের জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে নির্বাচন অতীতে সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না। নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচন দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণ মেনে নেবে না।

কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, নগর যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, লেবার পার্টির চট্টগ্রাম মহানগর সদস্য মহসিন হোসেন লিংকন, বাড্ডা থানা সভাপতি সেফাতুল্লাহ হাওলাদার, পল্টন থানা সভাপতি দিদারুল ইসলাম, মতিঝিল থানা সভাপতি মোসলেহ উদ্দিন, টঙ্গি থানার নেতা নাসির উদ্দিন, হেলাল উদ্দিন ও ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১০

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১১

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১২

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৩

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৪

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৬

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৭

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৮

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৯

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

২০
X