কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৩৯ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বার গণআন্দোলনেই সরকারের পতন ঘটবে : যুবদল সভাপতি

ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকায় রোডমার্চের পথসভায় বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকায় রোডমার্চের পথসভায় বক্তব্য রাখেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

আজ রোববার (১ অক্টোবর) ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকায় রোডমার্চের পথসভায় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে বিএনপির উদ্যোগে এই রোডমার্চ হয়। এদিন বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার থেকে এই রোডমার্চ শুরু হয়। এটি ১১৪ কিলোমিটার পথ অতিক্রম করে কিশোরগঞ্জে গিয়ে শেষ হয়।

যুবদল সভাপতি বলেন, ক্ষমতার জন্য নয়, দেশকে মুক্ত করার জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে। আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আমাদের একদফার আন্দোলন চলছে। এই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই আমাদের আন্দোলন শেষ হবে।

এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১১

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১২

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৩

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৪

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৫

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৬

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৭

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৮

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৯

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

২০
X