কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৩০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলতে চাই : ফারুক হাসান

নরসিংদীতে জেলা গণঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় অতিথিরা। ছবি : কালবেলা
নরসিংদীতে জেলা গণঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় অতিথিরা। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। দলীয় সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের চলমান আন্দোলন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে কাজ করছি। আমরা জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ গণঅধিকার পরিষদের নেতৃত্বে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করব আমরা।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে জেলা গণঅধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন ফারুক হাসান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের এই অংশের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, আমাদের এখন একটাই দাবি- সবার আগে শেখ হাসিনার পদত্যাগ। তারপরে আমরা আলোচনা করে ঠিক করব, কীভাবে দেশ পরিচালনা করা হবে।

সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সভাপতি অ্যাডভোকেট শিরিন আকতার শেলী বলেন, চলমান একদফার আন্দোলনে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলায় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে থাকবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া আমরা এখন আর কিছু ভাবছি না।

জেলা সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, সদস্য জিয়াউর রহমান জিয়া, নরসিংদী জেলা শাখার ওমর ফারুক খান, বকুল মিয়া, কাইয়ুম, প্রিন্সিপাল এস এম আমিন, ডাক্তার ইফতেখারুল ইসলাম, যুব অধিকার পরিষদের আব্দুল আজিজ, আওলাদ হোসেন জনি, ইমতেয়াজ আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X