কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে : দুদু

তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবিতে এক মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবিতে এক মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উ‌দ্দেশে ব‌লে‌ছেন, অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে দেশে আসতে দিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙ্গে দেন। আর তা যদি না করেন তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনার মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে।

আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে ভয়ংকর ও ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে যে কারণে মুক্তি যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশের জনগণ এক সাগর রক্ত দিয়েছে। লাখ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। তাদেরকে অসম্মান করা হবে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে। সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই এই সংকট কেটে যাবে।

তিনি বলেন, দেশবাসী কখনো স্বৈরাশাসক, কর্তৃত্ববাদী শাসকের কাছে মাথা নত করে না। পাকিস্তান আমলেও করে নাই। বাংলাদেশ আমলেও করে নাই ভবিষ্যতেও করবে না।

দুদু বলেন, বাংলাদেশের উপর ভিসা নীতি এসেছে সুষ্ঠু নির্বাচনের জন্য। সাতজন প্রেমের কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এসেছিল মানবাধিকারের জন্য। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত আমার দেশের জনগণের পক্ষে থাকলে তাহলে কোন কথা নাই। কিন্তু দেখতে পাচ্ছি নিশিরাতের অবৈধ সরকার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এটা ভালো বিষয় নয়।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এমন কোনো জিনিসের নাই যার দাম সরকার ৩ থেকে ৪গুন বাড়ায়নি। শুধু তাই নয় যারা জাতিসংঘ শান্তি মিশনে আছে তাদেরকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

তি‌নি ব‌লেন, মানুষ আজ ভোটের অধিকার ফিরে পেতে চায়। নিশি রাতের সরকার নিশিরাতের ভোট এদেশের মানুষ আর চায় না। আগামীতে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া না হয় আর যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এর দায়ভার এই আওয়ামী লীগকে নিতে হবে।

তি‌নি আরও ব‌লেন, নতুন করে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। আপনি সারের দাম বাড়িয়েছেন। আপনি ১৮ লাখ হাজার কোটি টাকা তসরুপ করেছেন। সেই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। আপনার দলের লোকজনের কাছে অনেক অস্ত্র আছে এই অস্ত্রগুলা আপনি ক্লোজ করার ব্যবস্থা করেন। আপনি ১০ মিলিয়ন টাকা বিদেশে পাচার করেছেন।

দুদু ব‌লেন, আমাদের দাবি হলো দেশনেত্রী বেগম জিয়ারকে মুক্তি দিতে হবে। তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আসতে দিতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। এই দেশবাসী কখনো স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল না। এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা চুত‍্য করার জন্য সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন তাতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X