কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আ. লীগ আমলে নিয়োগকৃত ডিলারদের বাতিলের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি : সংগৃহীত
সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি : সংগৃহীত

রেশনিং ও সার বিতরণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট সরকারের (আ. লীগ) আমলে নিয়োগকৃত পুরনো ডিলারদের বাতিলের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে সংসদের সম্মতি থাকলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (২২ এপ্রিল) বিকালে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, চিফ হুইপ যেটি বলেছেন, আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন। এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিফ হুইপ বলেন, ‘বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ‘ফ্যাসিস্টরা’ যেন বিতাড়িত হয়, সেজন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন। চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সেটিকে স্বাগত জানান।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন।

পরে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি সংসদের সম্মতি থালে তবে নিশ্চয়ই সরকার এ বিষয়ে দ্রুতই ব্যবস্হা গ্রহণ করবে।’ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১০

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১১

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১২

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৩

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৪

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৫

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৬

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৭

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৮

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৯

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

২০
X