কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সব দল আজ ঐক্যবদ্ধ: বুলু

সমাবেশে বরকত উল্লাহ বুলু
সমাবেশে বরকত উল্লাহ বুলু

গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে দেশের সব গণতান্ত্রিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন হবে।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘কৃষক শ্রমিক ও মধ্যবিত্তের বাজেট বাস্তবায়ন, অবাধ, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা’র জন্য যুগপতের শরিক সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির (এসডিপি) উদ্যোগে এই সংহতি সমাবেশ হয়।

বরকতউল্লাহ বুলু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। এই সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। সে কারণে দেশের মানুষের প্রতি তাদের কোনো দায়বদ্ধতাও নেই। ক্ষমতাসীনদের নীতি নির্ধারণের কারণে যদি বহির্বিশ্ব বাংলাদেশকে কোনো ধরনের দোষারোপ করে- এর দায় আওয়ামী লীগকেই নিতে হবে।

ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে, তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন- জনগণ আপনাদের পক্ষে আছে কিনা।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘কাল (সোমবার) একটা সিগনালে দাঁড়িয়ে ছিলাম ৪৭ মিনিট। কারণ, পুলিশের আইজিপি যাবেন। দেশের বর্তমান অবস্থা হলো– একশ্রেণির অসাধু পুলিশ কর্মকর্তা সরকারের সঙ্গে আঁতাত করে জনগণকে জিম্মি করে রেখেছে। এই মুহূর্তে দেশে আইনের শাসনের চেয়ে ন্যায়বিচারের শাসন বেশি প্রয়োজন।’

সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাগপার একাংশের প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, এসডিপির কেন্দ্রীয় নেতা রেখা আক্তার, ইউনুস আলি মুন্সী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১০

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১১

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১২

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৩

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৪

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৫

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৬

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৭

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৯

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

২০
X