কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

বিলিয়নিয়ার রবিন খুদা ও ভারতের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
বিলিয়নিয়ার রবিন খুদা ও ভারতের প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

অর্থের কোনো দেশ নেই-এটি আবারও স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া উদ্যোক্তা রবিন খুদা। তিনি এখন অস্ট্রেলিয়ার বিলিয়নিয়ার এবং প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।

ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে বিশাল ডাটা সেন্টার অবকাঠামো গড়ে তুললেও তিনি এখন সবচেয়ে বড় বিনিয়োগ পরিকল্পনা নিয়েছেন ভারতের প্রযুক্তিখাতে। সেখানে তিনি ৩০ বিলিয়ন ডলারের হাইপারস্কেল ডাটা সেন্টার প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা করছেন, যার ক্ষমতা প্রায় পাঁচ গিগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে।

বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ শুধু ডাটা সেন্টার নির্মাণ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–নির্ভর ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়ে তোলার অংশ।

কেন বাংলাদেশ নয়?

প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীরা আবেগ নয় বরং স্থিতিশীলতা, আইনি নিশ্চয়তা, নীতির ধারাবাহিকতা এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিবেচনা করে সিদ্ধান্ত নেন। এই কারণেই অনেক বড় প্রযুক্তি বিনিয়োগ ভারতে যাচ্ছে, বাংলাদেশে নয়।

এসব বিনিয়োগ বাংলাদেশে গেলে দেশে একটি বড় প্রযুক্তি বিপ্লব ঘটতে পারত, তৈরি হতে পারত হাজারো উচ্চ দক্ষতার কর্মসংস্থান এবং ডিজিটাল অর্থনীতিতে বড় অগ্রগতি আসত।

তবে বাস্তবতা হলো, বিনিয়োগ টিকে থাকে আস্থার ওপর। রাজনৈতিক অস্থিরতা, নীতি পরিবর্তন এবং অবকাঠামোগত দুর্বলতা দীর্ঘমেয়াদি প্রকল্পের জন্য ঝুঁকি তৈরি করে।

ভারত বর্তমানে প্রযুক্তি ও অবকাঠামো খাতে বড় ধরনের সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলো সেখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছে।

ফলে ধীরে ধীরে দেশটি এআই ও ডিজিটাল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

বিশ্লেষকের মতে, রবিন খুদার সিদ্ধান্তকে শুধু নিজ দেশের প্রতি অনাগ্রহ হিসেবে দেখা উচিত নয়। বরং এটি একটি বৃহত্তর বাস্তবতার প্রতিফলন। বিশ্ব অর্থনীতি এখন আবর্তিত হচ্ছে আস্থার ভিত্তিতে।

লেখকের মতে, যেসব দেশ স্থিতিশীলতা ও নীতিগত নিশ্চয়তা দিতে পারে, সেখানেই মূলধন প্রবাহিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

১০

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

১১

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১২

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১৩

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১৪

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১৫

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১৬

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

১৭

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১৮

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

২০
X