কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১১:৩৩ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির পর আ.লীগও মহাযাত্রার কথা বলল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুরোনো ছবি

বিএনপি আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে। একই দিন আওয়ামী লীগেরও পূর্বঘোষিত কর্মসূচির ঘোষণা দেওয়া আছে। সেই কর্মসূচিতে জনতার ঢল নামবে এবং মহাযাত্রা শুরু হবে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানানোর পর সেখানে এক সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির মহাসমাবেশের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘২৮ অক্টোবর প্রধানমন্ত্রী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন। আর বায়তুল মোকাররম থেকে ঢাকায় নামবে জনতার ঢল।’

তিনি বলেন, ‘৪ নভেম্বর প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন। সেদিন ঢাকার ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করবে আওয়ামী লীগ। ফখরুল সাহেবকে (ফখরুল ইসলাম আলমগীর) সেই সমাবেশে আমন্ত্রণ জানাই।’

গত ১৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সে সময় তিনি জানান, মহাসমাবেশের মাধ্যমে তাদের আন্দোলনের মহাযাত্রা শুরু হবে। এবার ওবায়দুল কাদেরও ২৮ অক্টোবর আওয়ামী লীগের মহাযাত্রা শুরুর কথা জানালেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘একটি মহল অস্থিরতার ডাক দিয়েছে। তারা অবরোধ করার ঘোষণা দিচ্ছে। তাদের অবরোধ কেমন, তা আমরা ২০১৪ সালে দেখেছি, ২০০১ সালে দেখেছি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এদের (বিএনপি) প্রতিহত করতে হবে। তা না হলে তারা আবার ২০০১ সালের মতো পরিস্থিতি সৃষ্টি করবে। সে সময় তারা মন্দিরে হামলা, বাড়িতে, দোকানে লুটপাট করেছে। নির্যাতন করেছে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক, তা আমরা চাই না। তিনি বলেন, রাজনীতিকে অশুভ শক্তিমুক্ত করতে হবে। সমাজে যারা অন্যায় অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে।

অসাম্প্রদায়িক চেতনা, শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে রাজনৈতিকভাবে স্বাধীনতা দিয়েছেন। তার কন্যা শেখ হাসিনা দেশের ইতিহাসে অভূতপূর্ব, অসাধারণ উন্নয়ন করেছেন। বাংলাদেশকে বিশ্বে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁরা দুজনেই চিরস্মরণীয় হয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X