কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন ভিপি নূর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে নুর লিখেছেন, ‘দৈনিক কালবেলার উদ্দেশ্যেপ্রণোদিত ধারাবাহিক মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কালবেলার উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা, বানোয়াট সংবাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

নুরের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে দেখা করে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া দুবাইয়ে গাড়ি ব্যবসা এবং দেশেও বিভিন্ন ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে। তা ছাড়া অন্যদের না জানিয়ে প্রবাসে কমিটি দেওয়া, দলীয় ফান্ডে আসা টাকার হিসাব না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয় নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে বিভেদ।

সম্প্রতি দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বাসায় বৈঠকে নুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর নুর ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে দলের ভাঙন ঠেকাতে ফের দীর্ঘ সময় বৈঠকের পর আবারও ঐক্যবদ্ধভাবে চলার ঘোষণা দেন গণঅধিকার পরিষদের নেতারা।

ছাত্র অধিকারের আন্দোলন থেকে রাজনীতিতে নামা নুরুল হক নুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে কালবেলায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সংবাদমাধ্যমটির ওপর ক্ষিপ্ত তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X