কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘২৮ অক্টোবর থেকে ফ্যাসিবাদী সরকার পতনের কাউন্টডাউন শুরু হবে’ 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় নেতারা। ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় নেতারা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতান্ত্রিক শক্তির মহাযাত্রা, গণবিরোধী শক্তির পতনের যাত্রা শুরু হয়ে গেছে। ২৮ অক্টোবর থেকে ফ্যাসিবাদ পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে।

সোমবার (২৩ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করার উদ্দেশ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

জরুরি সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে রকিবুল ইসলাম বকুল বলেন, গণতান্ত্রিক শক্তির মহাযাত্রা, গণবিরোধী শক্তির পতনের যাত্রা শুরু হয়ে গেছে। ২৮ অক্টোবর থেকে ফ্যাসিবাদ পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই আন্দোলনের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। অন্ধকার সময় শেষে ছাত্রদল শিগগিরই জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিবে।

সভাপতির বক্তব্যে রাশেদ ইকবাল খান বলেন, ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর জাতিকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করার যে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে, ছাত্রদলের নেতাকর্মীরা জীবনের বিনিময়ে হলেও সেই দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। ঐতিহাসিক এই দায়িত্ব পালনে ছাত্রদল এই মুহূর্তে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। ২৮ অক্টোবর থেকে যেই মহাযাত্রা শুরু হবে, ছাত্রদল সেখানে অতীতের মতোই ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত। বাধা আসলে যথাযথ জবাব দেওয়া হবে। গণতন্ত্রের বিজয় অত্যাসন্ন। গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা অবৈধ সরকারের পতন ছাড়া ঘরে ফিরে যাবে না।

সভায় ২৮ অক্টোবরের মহাসমাবেশ উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X