কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি, জামায়াতসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ-মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনসহ আশপাশের এলাকায় দেখা দিয়েছে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকায় আসা নেতাকর্মীদের। একইসাথে সাংবাদিকদেরও অফিসে সংবাদ পাঠাতে সমস্যায় পড়তে হচ্ছে। সরকারের পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আজ শনিবার দুপুর ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

সরেজমিনে পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, পূর্বঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গত দুই-তিন দিন থেকেই ঢাকায় আসতে শুরু করেন সারা দেশের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে উঠে। মিছিলে মিছিলে আসা নেতাকর্মীদের ঢল নামে পল্টনে। দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নেতাকর্মীতে পরিপূর্ণ হয়েছে পল্টনের আশপাশের কয়েক কিলোমিটার এলাকার রাস্তা ও গলিপথ।

রংপুর মহানগর থেকে মহাসমাবেশে এসেছেন আবদুর রহিমসহ অন্তত কয়েকশ ছাত্রদল নেতা। এর মধ্যে রহিমসহ ১৩ জন ছিলেন একসঙ্গে। সমাবেশ থেকে হঠাৎ দলছুট হয়ে পড়েন রহিম। এরপর থেকে তার সঙ্গীদের সঙ্গে ফোনে আর যোগাযোগ করতে পারছেন না তিনি। কাকরাইল মোড়ে কথা হলে রহিম বলেন, আমার বন্ধুদের কাছ থেকে হঠাৎ দলছুট হয়েছি। অনেকক্ষণ থেকে ফোনে ট্রাই করে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।

মোবাইল নেটওয়ার্কের এই বিভ্রাটের কারণে কর্মরত বিভিন্ন সাংবাদিকদেরও সংবাদ ও রিপোর্ট পাঠাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। একটি অনলাইন পত্রিকার একজন সংবাদিক বলেন, পল্টন থেকে অনেকক্ষণ অপেক্ষা করেও রিপোর্ট, ছবি ও ভিডিও পাঠাতে পারিনি অফিসে। পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে পাঠিয়েছি।

লাইভ করতে পারছেন না বলেও জানিয়েছেন একাধিক পত্রিকার মাল্টিমিডিয়ার সাংবাদিক। তারা বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভ করতে গিয়ে বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X