কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:১১ এএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ

গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

শিক্ষাভবন চত্বর থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোট। মিছিল শেষে পল্টন মোড়ে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের লাঠিপেটা করে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুরানা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম গণমাধ্যমকে বলেন, আজ দিনভর বিরোধী দলগুলোর সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে আমরা শিক্ষা অধিকার চত্বর থেকে মিছিল শুরু করি। মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়ে এসে সমাবেশ চলাকালীন পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে।

জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, সমাবেশে পুলিশের হামলায় ইডেন কলেজের শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা জাইমা মুন এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ফাহিম আহমেদ চৌধুরী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া আরও ৮-১০ জন পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য বলেন, কয়েকজন এখানে সমাবেশ করতে এসেছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X