কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৪ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল প্রত্যাখ্যান করে ‘শান্তি সমাবেশ’ করছে আওয়ামী লীগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখান করে আজ রোববার (২৯ অক্টোবর) সারা দেশে 'শান্তি সমাবেশ' করছে আওয়ামী লীগ। এর আগে শনিবার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন সমাবেশ' থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।

দলটি জানায়, শনিবার বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

শান্তি ও উন্নয়নের ওই সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করে দলটি। দেশাত্মবোধক গান ও কবিতা নিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান সাজানো হয়েছিল। লোকসংগীতশিল্পী প্রীতি সরকারের জয় বাংলা গান দিয়ে শুরু করেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে বিএনপির হরতালের ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার রাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হরতালে আজ ঢাকা শহর, শহরতলী ও আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলবে।

তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জনবিরোধী' এ হরতালে মালিক–শ্রমিকেরা কখনো সাড়া দেবেন না। হরতালের দিন গাড়ি চলাচলে যাতে কোনো বাধা না আসে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পুলিশ–প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১০

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

১২

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৩

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৪

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১৫

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১৬

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১৭

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৮

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৯

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

২০
X