কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইসির সংলাপে আসেনি যে ৮ দল

নির্বাচন কমিশন ভবনে সংলাপে ইসি। ছবি : কালবেলা
নির্বাচন কমিশন ভবনে সংলাপে ইসি। ছবি : কালবেলা

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে শনিবার (৪ নভেম্বর) সকালে প্রথম দফায় ২২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা থাকলেও সভায় যুক্ত হয় ১৪টি দল। বাকি ৮ দল সংলাপে আসেনি।

সংলাপে না আসা ৮ দলের মধ্যে রয়েছে-বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ, মুসলিম লীগ বিএমএল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিশ ও বাংলাদেশ মুসলিম লীগ।

বিকেলে আরও ২২ দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ইসির। যেখানে বিএনপিসহ আরও কয়েকটি দল আসবে না বলে জানা গেছে।

বিকেলে আমন্ত্রিত দলগুলো হলো- বিএনপি, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি (জাপা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইসলামিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংলাপে যাবে না।

ইসির ঘোষণা অনুযায়ী, নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা দুইজন মনোনীত প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এর মধ্যে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগসহ ২২ দলের সঙ্গে এবং বিকেল ৩টায় বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও ২২ দলের সঙ্গে সংলাপ হওয়ার কথা।

ইসি কর্মকর্তারা জানান, বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি লক্ষ্যে ইসি যেসব কার্যক্রম নিয়েছে, তা অবহিত করবে এবং তাদের কোনো পরামর্শ থাকলে সেটা শুনবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১০

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১১

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১২

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৩

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৪

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৫

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৭

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৮

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৯

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

২০
X