কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় : ডা. ইরান

রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ছবি : কালবেলা
রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী তৃতীয় ধাপের ৪৮ ঘণ্টা সর্বাত্মক সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ লেবার পার্টি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় পুরানা পল্টন থেকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, তোপখানা রোড, সচিবালয় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এই সরকার বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলোর শান্তিপূর্ণ মহাসমাবেশ-সমাবেশের কর্মসূচিতে পরিকল্পিতভাাবে হামলা চালিয়ে তা বানচাল করেছে। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় এখন পরিকল্পিতভাবে সহিংস ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলব। নিজেদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরে যাবে না। নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন তিনি।

লেবার পার্টির এই চেয়ারম্যান আন্দোলনের ধারাবাহিকতায় আগামী রোববার থেকে চতুর্থ দফায় দেশব্যাপী ফের ৪৮ ঘণ্টা রেলপথ, সড়কপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা সারাদেশে নিহত যুগপৎ আন্দোলন ও গার্মেন্টস শ্রমিকদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।

মহানগর লেবার পার্টির সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও দপ্তর সম্পাদক মো. শামিম হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X