কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে গণঅধিকার পরিষদের (একাংশ) উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরানা পল্টন কালভার্ট রোড থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, এই আওয়ামী লীগ সরকার আজকে এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, তারা এখন শ্রমিকদের বুকে গুলি চালাতেও দ্বিধাবোধ করে না। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে সরকার উন্নয়নের ধোয়া তুলেছে। অথচ আমার দেশের শ্রমিকরা ৩ বেলা দুমুঠো খাবার পাচ্ছে না। এখন পর্যন্ত শ্রমিক আন্দোলনে ৩ জন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। আমরা গণঅধিকার পরিষদ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ফারুক হাসান আরও বলেন, সরকার ক্ষমতায় থাকতে এখন মরিয়া হয়ে উঠেছে। রাজপথে দশজন মানুষ বসে গল্প করলেও সরকার সেটাকে সহ্য করতে পারছে না। জনবিচ্ছিন্ন সরকার আজকে ক্ষমতা হারানোর ফোবিয়ায় ভুগছে। গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে দাবি জানাচ্ছে, শ্রমিকদের ৬টি শার্টের সমপরিমাণ মূল্য মজুরি হিসেবে দিতে হবে।

গণঅধিকার পরিষদ নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, কেন্দ্রীয় নেতা কর্ণেল (অব.) মিয়া মসিউজ্জামান, অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, শামসুদ্দিন, আরিফ বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইমামউদ্দিন, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১০

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১১

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১২

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৩

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৪

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৬

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৭

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৮

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৯

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

২০
X