কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না : নসরুল হামিদ

কেরানীগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি : কালবেলা

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না।

তিনি অভিযোগ করে বলেন, দেশি-বিদেশি কিছু গোষ্ঠী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্রকারীরা আগেও পরাজিত হয়েছে এবারও পরাজিত হবে। বিদেশিদের কাছে তদ্বির করে, ধরনা দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরাও বুঝে গেছে এ দেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিকল্প কোনো নেতা এখনো তৈরি হয়নি।

তিনি আজ রোববার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠকে এসব কথা বলেন।

নসরুল হামিদ অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ে দেশের কোনো উন্নয়ন হয়নি। তারা শুধু কমিশন বাণিজ্য করেছে। হাওয়া ভবন তৈরি করে মানুষের সম্পদ লুট করেছে। উঠান বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এলাকাবাসীর কথা শুনেন। তাদের দাবিদাওয়া পূরণের প্রতিশ্রুতি দেন। উন্নয়নের পক্ষে, শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আবারও নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X