কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৫৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

একতরফা তপশিল ঘোষণা সংঘাতকে উসকানি দেবে : রব

আ স ম আবদুর রব। পুরোনো ছবি
আ স ম আবদুর রব। পুরোনো ছবি

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচনের পূর্বে প্রচণ্ড শক্তি প্রয়োগে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা, বেশুমার আটক-গ্রেপ্তার ও নিপীড়ন করে নীলনকশার অংশ হিসেবে একতরফা তপশিল ও নির্বাচনের ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উসকানি দেওয়া। এর পরিণতি হবে ভয়াবহ। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন তারা।

বিবৃতিতে জেএসডির শীর্ষ নেতৃদ্বয় বলেন, দেশে নৈরাজ্য ও বিপর্যয়কর রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের ক্ষমতা ধরে রাখার নীলনকশার আয়োজনে এই সপ্তাহে নির্বাচনী তপশিল ঘোষণা করা হতে পারে। এ থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি চরম নৈরাজ্য ও বিপর্যকর পর্যায়ে উপনীত হয়েছে। যেভাবে বিরোধীদের দমন-পীড়ন করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকারদলীয় আধিপত্য বিস্তার করা হয়েছে, তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কোনো বাস্তবতা নেই।

তারা আরও বলেন, নির্বাচনের পূর্বে প্রচণ্ড শক্তি প্রয়োগে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা, বেশুমার আটক-গ্রেপ্তার ও নিপীড়ন করে নীলনকশার অংশ হিসেবে একতরফা তপশিল ও নির্বাচনের ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উসকানি দেওয়া। এর পরিণতি হবে ভয়াবহ। যা রাষ্ট্রকে বিপজ্জনক হুমকির দিকে নিয়ে যাবে। তপশিল ঘোষণার পর সংঘাত-সংঘর্ষ ও রক্তপাতের সব দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে। এই আত্মঘাতী খেলা থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১০

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১১

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১২

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৩

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৪

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৫

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৬

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৭

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৮

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

২০
X