কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে গেলে কী হবে, শঙ্কায় জি এম কাদের

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জি এম কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জি এম কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শঙ্কা প্রকাশ করে বলেছেন, এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে তাহলে কী হবে? নির্বাচনে যাওয়ার এখনও পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনে গেলে স্যাংশন আসারও সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের নেতাদের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি। আমরা আর কোনো দলের মুখাপেক্ষী থাকতে চাই না। আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী।

এর আগে ৪ অক্টোবর এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা এখন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা এখনও জানি না দেশের পরিস্থিতি কী হবে। তবে সময় এলে সিদ্ধান্ত নেব, নির্বাচনে অংশ নেব কিনা। যতক্ষণ ঘোষণা না দিয়েছি, ততক্ষণ নির্বাচন প্রক্রিয়ায় আছি।

জাতীয় পার্টির নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছর। নির্ধারিত সময়ে কাউন্সিল করতে না পারায় দুই দফায় সময় নেওয়া হয়েছে ইলেকশন কমিশন থেকে। বিশাল আকারের নির্বাহী কমিটির একটি মাত্র বর্ধিত সভা হয়েছে। ১৪ নভেম্বর প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X