কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার বিপক্ষে জিতে এমপি হতে চাই না : সিরাজ

অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। পুরোনো ছবি
অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। পুরোনো ছবি

প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের সাবেক তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি সিলেট-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ রোববার (১৭ ডিসেম্বর) তিনি সংশ্লিষ্ট আবেদন জমা দেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জানা যায়, রোববার দুপুরে স্ত্রী ফারজানা মিসবাহকে সঙ্গে নিয়ে সিলেট জেলা প্রশাসনে আসেন মিসবাহ উদ্দিন সিরাজ। পরে দ্বাদশ জাতীয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে আরও ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমি আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। নৌকা প্রতীকে নির্বাচন করতে চেয়েছি। কিন্তু নৌকার বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নিজের বিবেকের কাছে ধরা খেয়ে গেছি। ব্যক্তিস্বার্থে আমি দাঁড়িয়ে যদি জিতেও যাই, তবে তো নৌকাকে হারিয়ে জিততে হবে। তাই নৌকার বিপক্ষে জিতে এমপি হতে চাই না। দিনরাত এই চিন্তায় আমার ঘুম হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রত্যাহারের।

তিনি আরও বলেন, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী যারা আমাকে যারা সমর্থন দিয়েছেন। ভোটারদের যারা প্রার্থিতার জন্য স্বাক্ষর দিয়েছেন সবার প্রতি সারাজীবন কৃতজ্ঞতা ও ঋণের বন্ধনে আবদ্ধ থেকে গেলাম। আমি আজীবন নৌকার জন্য কাজ করে যাব। নৌকাকে জেতাতে নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X