বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রংপুর ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

জাপার প্রার্থী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে, বললেন জি এম কাদের

জি এম কাদের। ছবি : সংগৃহীত
জি এম কাদের। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এবং সমর্থকদের ওপর হামলা, নির্বাচনী অফিস ভাঙচুর, পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট প্রভাবিত করার মতো কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জি এম কাদের বলেন, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা ও সাধারণ ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না।

তিনি বলেন, লালমনিরহাট-২ আসনের লাঙ্গলের প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন থেকে সরে যেতে বলছে। সিলেটে নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। এ রকম অনেক ঘটনা সারা দেশে ঘটছে। তবে রংপুরে এ রকম কোনো ঘটনা ঘটেনি। ঘটার সম্ভাবনাও নেই। রংপুর ভালো আছে।

সাবেক এই মন্ত্রী বলেন, রংপুরবাসী নিজেদের বঞ্চনার শিকার ও বৈষম্যের শিকার মনে করেন। এ জন্যই তারা মনে করেন জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় তাহলে রংপুরের ‍উন্নয়ন যেমন হবে, তেমনি বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবেন তারা। আমি নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দেব।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তিনি ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এতে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X