কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে শান্তি ফেরাতে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে : জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। সেই শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার, আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের লোকজনই। তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। কিন্তু আমরা ভয় করি না। হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

পথসভায় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দেন তিনি। এরপর তার জন্য সবার কাছে ভোট চান। পথসভায় আরও বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X