কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:০২ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তপশিলের প্রতিবাদে হরতাল দিল গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চ। ছবি : সংগৃহীত
গণতন্ত্র মঞ্চ। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিলকে ‘একতরফা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

নির্বাচন কমিশনের তপশিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) রাতে রাজধানীর পল্টন মোড়ে এক প্রতিবাদ সমাবেশে জোটের সমন্বয়ক ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। তোপখানা রোডের বিএমএ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে করে জোটটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন-গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তপশিল আমরা প্রত্যাখ্যান করছি। পাশাপাশি গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তপশিল ঘোষণায় গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করছে। তিনি দেশবাসীকে এই 'প্রহসনের' তপশিল প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X