কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পিটার হাসের ওপর ক্ষেপেছেন কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। পুরোনো ছবি
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। পুরোনো ছবি

হঠাৎ করেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ওপর ক্ষেপেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। করেছেন নানা মন্তব্য। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তার (পিটার হাস) এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তার দেশের নির্বাচন না। নির্বাচন আমাদের দেশের। আমরা আমেরিকায় বাস করি না, বাংলাদেশে বাস করি।

তিনি বলেন, আমেরিকা স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করব নাকি বউ তালাক দেব, মেয়ের বিয়ে হবে নাকি ছেলের বিয়ে করাব- এই চিন্তাভাবনা করা উচিত নয়।

শুক্রবার (১৭ নভেম্বর) টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী এ কথা বলেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘তিনি (পিটার হাস) তিনটা দলকে চিঠি (পৌঁছে) দিয়েছেন। বাংলাদেশে আর কোনো দল নেই? তিনিই তো তিনটা দলকে চিঠি দিয়ে ভাগ করে ফেলেছেন, দেশকে বিভক্ত করেছেন। এটা গর্হিতকর অন্যায়। এজন্য তার স্যাংশন পাওয়া উচিত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে।’

তিনি বলেন, ‘তারা যে তিনটা দেশকে চিঠি দিয়েছেন এটা দেশের সংবিধান অনুসারে, রাষ্ট্রের নাগরিক হিসেবে তিনি জঘন্য অপরাধ করেছেন। এজন্য তাকে আইনের আওতায় নেওয়া যেতে পারে।’

নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট করি তাহলে নির্বাচন করব কার সঙ্গে? বিএনপি নির্বাচনে নেই, জাতীয় পার্টিও টানাটানি করছে। আমরাও আওয়ামী লীগের সাথে গিয়ে যদি জোট বাঁধি, তাহলে মানুষ ভোট দেবে কাকে?’

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন, ‘আমরা হয়তো তিনশ আসনে প্রার্থী নাও দিতে পারি। আমাদের সেই প্রস্তুতি নেই, আমরা অত বড় দলও না। কিন্তু আমরা অনেক আসনে প্রার্থী দেব। অন্য দলের লোকজনকেও আমাদের দল থেকে গামছা মার্কা উপহার দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X