কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পিটার হাসকে হত্যার হুমকির ইস্যু মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের হুমকির ইস্যুতে উঠে এসেছে দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। এর জবাব দিয়েছেন দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার। বৃহস্পতিবারের (১৬ নভেম্বর) বিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।

ব্রিফিংয়ে প্রশ্নকর্তা সাংবাদিক জানান, রাষ্ট্রদূত (পিটার হাস) নিজেই গত বুধবার নিজের ও দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কি না জানতে চাওয়া হয়।

জবাবে ম্যাথিও মিলার বলেন, আমাদের কূটনীতিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি অবশ্যই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা এ হুমকিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আমাদের কূটনীতিকদের সঙ্গে সহিংসতা বা সহিংসতার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আবারও রাষ্ট্রদূত হাসকে নিয়ে দেওয়া হুমকির বিষয়ে উদ্বেগ জানাই। আমরা তাদের (সরকার) মনে করিয়ে দিতে চাই, ভিয়েনা কনভেনশন অনুযায়ী মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাদের বাধ্যবাধকতা রয়েছে। আশা করি, তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করবে।

ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন এ নির্বাচনের প্রসঙ্গটিও তুলে ধরা হয়। বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটাভুটির দিন ঘোষণা দিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের এই আসন্ন নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ম্যাথিও মিলার বলেন, আমরা আসন্ন নির্বাচন নিয়ে আমাদের ধারাবাহিক বার্তা দিয়ে আসছি। নির্বাচনের তারিখ ঘোষণার পর আমরা এখনও সেটাই বলছি। বাংলাদেশের মানুষ যা চায় আমরাও সেটাই চাই। আর তা হলো শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। একক কোনো দলকে সুবিধা দেওয়ার পক্ষেও না। আমরা সব পক্ষকে সংযত থাকতে, সহিংসতা এড়াতে এবং একসঙ্গে কাজ করে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X