কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনেছে : কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের কালিহাতীতে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা
টাঙ্গাইলের কালিহাতীতে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা

বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই নয়। কারণ শেখ হাসিনা ইউনূসকে আমার আগে চিনতে পেরেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতীতে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি অতীতের একটি প্রসঙ্গ তুলে বলেন, শেখ হাসিনা বলতো— আপনি (ইউনূস) সুদখোর, আর আমি ভাবতাম- ইউনূস ভালো মানুষ। কিন্তু পরে বুঝেছি, শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে।

কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ থেকে আমার ভাই আব্দুল লতিফ সিদ্দিকী ও আমাকে বহিষ্কার করা— এটা আল্লাহতালার রহমত ছিল। তা না হলে এই বয়সে আমাকে কারাগারে যেতে হতো।

স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করে বঙ্গবীর বলেন, যারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তাদের গ্রেপ্তার করার আগে আমাকে গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুন : বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাজু

এক পর্যায়ে তিনি জুলাই-আগস্টের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনাকে যারা পতন ঘটিয়েছে, তাদের আমি প্রথমে ধন্যবাদ দিয়েছিলাম। কিন্তু জুলাই-আগস্টের পর তাদের কার্যক্রমের একটি কাজও আমার ভালো লাগেনি। আজও আমি ‘জুলাইকে’ সমর্থন করি কিন্তু সেই সময় যা যা ঘটেছে সবকিছু আমি সমর্থন করি না।

মতবিনিময় সভায় বঙ্গবীরের পাশে থাকা সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আমি যতদিন বেঁচে আছি, আর কোনো দলে যোগদান করব না। আমার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের নেতৃত্বেই চলবো। যতদিন বেঁচে আছি আপনাদের ভালোবাসায় বাঁচতে চাই। জীবনের শেষ সময় পর্যন্ত জনগণের ভালোবাসা ও ভাইয়ের প্রতি আস্থাকে শক্তি হিসেবে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

এর আগে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটি নিজ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম ও তার ভাই সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। দীর্ঘদিন পর গ্রামে ফিরে দুই নেতাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ করা যায়। এ সময় দুই নেতাকে ঘিরে এলাকাবাসীর মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X