কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

দুদিনে ৩৩ মনোনয়নপত্র বিক্রি গণতন্ত্রী পার্টির

গণতন্ত্রী পার্টির মনোনয়ন ফরম কিনছেন প্রার্থীরা। ছবি : কালবেলা
গণতন্ত্রী পার্টির মনোনয়ন ফরম কিনছেন প্রার্থীরা। ছবি : কালবেলা

দুই দিনে ৩৩টি মনোনয়নপত্র বিক্রি করেছে ১৪ দলের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টি।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে কাকরাইলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলের দপ্তর সম্পাদক হরি প্রসাদ মিত্র জানান, এ পর্যন্ত মোট ৩৩টি বিক্রি হয়েছে। যারা ফরম সংগ্রহ করছেন তারা অনেকেই ১৪ দলীয় জোটের প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। যদি জোটের প্রার্থী হতে না পারেন তবে গণতন্ত্রী পার্টির নির্বাচনী ‘কবুতর’ প্রতীকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলনসহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে ফরম বিক্রি কার্যক্রম চলে।

সোমবার দলের ২২ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। মঙ্গলবার সংগ্রহ করেছেন ১১ জন। জোটগতভাবে দলটি আওয়ামী লীগের কাছে ১০টি আসন চাইতে পারে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X