কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ সফলে রাজধানীর আরামবাগে মৎস্যজীবী দলের মিছিল 

অবরোধ সফল করতে রাজধানীর আরামবাগে মিছিল করেছে মৎস্যজীবী দল। ছবি : কালবেলা 
অবরোধ সফল করতে রাজধানীর আরামবাগে মিছিল করেছে মৎস্যজীবী দল। ছবি : কালবেলা 

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফল করতে রাজধানীর আরামবাগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে ষষ্ঠ ধাপের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের সদস্য সচিব মো. আবদুর রহিম। মিছিলটি আরামবাগ থেকে দেওয়ানবাগীর মোড় হয়ে ফকিরাপুল গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আমির হোসেন আমির, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কেএম সোহেল রানা, কেন্দ্রীয় সদস্যদের মধ্যে ইব্রাহিম চৌধুরী, হাজী আবু বকর সিদ্দীক, এইচ এম আবু সাঈদ, মহানগরের দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক মনজুর রহমান ভূঁইয়া, আলী মন্ডল ও মহানগর দক্ষিণের অন্যতম নেতা মো. শাহাদত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, যুগপতের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল এ কর্মসূচি পৃথকভাবে পালনের ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X