কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
নোয়াখালী-৪ আসন

নৌকার মনোনয়নে এগিয়ে অধ্যক্ষ সেলিম

অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। ছবি : কালবেলা
অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। ছবি : কালবেলা

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নৌকার মনোনয়নে প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি আওয়ামী লীগকে আসনটি উপহার দিতে পারবেন। এর আগে ১৯৯৬ সালে দলীয় মনোনয়নে নির্বাচন করে সামান্য ভোটে হেরে যান সেলিম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকেট পেলে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা তার। সদর-সুবর্ণচরের দলীয় নেতাকর্মীরা বলছেন, জেলা সভাপতি হিসেবে নোয়াখালীতে আওয়ামী লীগকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার পর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অধ্যক্ষ সেলিম।

এলাকাবাসী জানান, খায়রুল আনম চৌধুরী সেলিম পরপর তিনবার বিপুল ভোটে সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি টানা ৩০ বছরের বেশি সময় ধরে চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তৃতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এর আগে খায়রুল আনম চৌধুরী সেলিম জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তিনবার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সেলিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতিও হন তিনি।

এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে, অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ভালো জানেন। এজন্যই জেলা আওয়ামী লীগের দায়িত্ব তাকে দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সেলিমকে পছন্দ করেন। তাছাড়া সেলিমের জনপ্রিয়তা, পরিচ্ছন্ন ইমেজ ও রাজনৈতিক দূরদর্শিতার কারণেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদের মনোনয়নে তাকেই বেছে নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X