কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের অপতৎপরতা রোধে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ জাসদের

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভা। ছবি : কালবেলা
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভা। ছবি : কালবেলা

নির্বাচন বানচালে বিএনপি-জামায়াতের অপতৎপরতা রোধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

শনিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম শুরুর পর নেতারা এ আহ্বান জানান। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, যুগ্ম সাধারণ রোকনুজ্জামান রোকন, সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের হাতে দলের ১৮৩ জন প্রার্থীর তালিকা দিয়ে এ কাজের সূচনা হয়।

সভা পরিচালনা করেন জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদের কোষাধ্যক্ষ মনির হোসেন, সহসম্পাদক আলী হাসান তরুন, আশরাফুল হক ঝন্টু, ধীমন বড়ুয়া, হারুন-অর-রশিদ সুমন, কাজী সাইমুল হক, এনায়েত হোসেন ছানা, উত্তম দাস, আহসান হাবিব জুয়েল, রাশিদুল হক ননী প্রমুখ।

মোশাররফ হোসেন বলেন, নেতাকর্মীদের দলীয় প্রার্থীদের সাথে গিয়ে জনগণের কাছে দলের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বিষয়ে অবহিত করে ভোট চাইতে হবে।

তিনি বলেন, ১৯৭২ সালে জাসদ প্রতিষ্ঠার পর থেকে যে প্রতিশ্রুতি ছিল তা এখনো অব্যাহত রয়েছে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্তক করে তিনি বলেন, বিএনপি-জামায়াত ও তাদের জোট সঙ্গীদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র, অপতৎপরতা চালাবে- তাদের এ অপতৎপরতা রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X