শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও অন্য অতিথিরা। ছবি : কালবেলা
যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও অন্য অতিথিরা। ছবি : কালবেলা

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক, পাঁচ সমন্বয়কসহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথপুর জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যোগদান করেন তারা।

যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হজরত আলী।

যোগদানকারীরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ের জেলার প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও কমিটির সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস, মো. রাহাত, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমানসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় তিন শতাধিক কর্মী।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাংলাদেশ বিনির্মাণে সবকিছু বলা আছে। এই যোগদানের ফলে শেরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।

বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুয়াদ তুহিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেটি আমরা চেষ্টা করেও বাস্তবায়ন করতে পারিনি। আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই পারবে। তাই আজকে আমরা শেরপুরের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসিম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X