কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
সমমনা ইসলামী দলসমূহের বৈঠক

‘সাজানো নির্বাচন রাজনৈতিক সংকটকে তীব্র করবে’

ঘোষিত তপশিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবিতে সমমনা ৪টি ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: কালবেলা
ঘোষিত তপশিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবিতে সমমনা ৪টি ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ছবি: কালবেলা

দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের গণদাবি না মেনে সরকার যেভাবে একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে তা দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরও তীব্র করবে বলে অভিমত ব্যক্ত করেছে সমমনা ৪টি ইসলামী দল।

সোমবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এক বৈঠকে সমমনা ইসলামী দলসমূহের নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হবে। তাই সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে জাতীয় স্বার্থে চলমান রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি উত্তরণে ঘোষিত তপশিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার দাবি পুনর্ব্যক্ত করা হচ্ছে।

পল্টনস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, অধ্যাপক মো. আবদুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা মোজাম্মেল হক তালুকদার, প্রচার সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খনন করেছে ‘ভেকু’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১০

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১১

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১২

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৪

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৫

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৬

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৭

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৮

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৯

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

২০
X