কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির অষ্টম দফার অবরোধ শুরু

বিএনপির লোগো।
বিএনপির লোগো।

‘একতরফা’ তপশিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে অষ্টম দফায় কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি ও তার মিত্ররা।

বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে দেশব্যাপী ২৪ ঘণ্টা অবরোধের কর্মসূচি শুরু হয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টায় শেষ হবে। এরপর বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঘোষিত তপশিলে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন বৃহস্পতিবার। মনোনয়ন ফরম দাখিল ঘিরে দুদিন, বিশেষ করে বৃহস্পতিবার শক্তভাবে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), বাংলাদেশ লেবার পার্টি পৃথকভাবে এ অবরোধ-হরতালের কর্মসূচি পালন করবে। এ ছাড়া জামায়াতে ইসলামীও পৃথকভাবে কর্মসূচি পালন করবে।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে এ পর্যন্ত সাত দফায় দেশব্যাপী ১৫ দিন অবরোধ এবং দুই দফায় তিন দিন হরতাল করেছে বিএনপি ও তার মিত্ররা। সর্বশেষ গত রোববার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি পালন করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১০

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১২

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৩

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৫

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৬

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৮

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৯

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

২০
X