জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হাদিসহ সারা দেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিসহ সারা দেশে চলমান টার্গেট কিলিংয়ের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ মানববন্ধন করে সংগঠনটি।

এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, জকসুর নবনির্বাচিত একামাত্র স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘সারা দেশে যে বিচারবহির্ভূত এবং টার্গেট কিলিং হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে এই সরকারকে এসব হত্যার বিচার নিশ্চিতের দাবি জানাই।’

সভাপতি জুনায়েদ মাসুদ বলেন, ‘আমরা দেখেছি ৫ আগস্টে বা তার পূর্ববর্তী আওয়ামী সরকার যে মানবাধিকার লঙ্ঘন করেছে, তার চেয়ে এখন বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু সেগুলোর বিচার হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা, বাউলদের ওপর হামলাসহ হাদি ভাইয়ের মতো টার্গেট করে হত্যার শিকার হচ্ছে, এসব হত্যার কোনো বিচার হচ্ছে না। আমাদের প্রশ্ন তুলতে হচ্ছে, এই সরকার কি তাহলে এগুলো সাপোর্ট করছে।’

মানববন্ধনে জকসুর নির্বাচিত একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদ হাসান বলেন, ‘আমরা সবাই হাদি ভাইয়ের আদর্শ ধারণ করতে চাই। কিন্তু হাদি হতে গিয়ে, রিকশায় আমাদের গুলি খেয়ে মরতে হবে না- এই নিশ্চয়তা এই সরকার দিতে পারবে না। সরকারের প্রতি আহ্বান, হাদি ভাইসহ সব হত্যার বিচার সুনিশ্চিত হোক। পাশাপাশি যারা হাদি হতে চায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X