কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

হরতাল সফলে ঢাকায় রিজভীর নেতৃত্বে মিছিল

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে হরতাল সফলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। ছবি কালবেলা
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে হরতাল সফলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। ছবি কালবেলা

বিএনপির ডাকা আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এদিন সকালে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), ডা. শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি তারেকুজ্জামান তারেক, রাফিজুল হাই রাফিজ, বর্তমান সহ-সভাপতি মাহবুব মিয়া, ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, হাসান হাফিজুর রহমান লিটন, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, মহিলা দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, সহসাধারণ সম্পাদক শাহ পরান, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরন, প্যাব সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ডা. জিসান, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, খন্দকার আমানউল্লাহ, আশরাফুল আসাদ, ফজলে রাব্বি, অর্ক, আরিফ, যুবদল দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, জাসাস বাড্ডা থানার জিএস আরিফ হোসেন, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক রোমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, বরিশাল আগৈলঝড়ার সদস্য সচিব শাহেদ, যুগ্ম আহ্বায়ক এসেন্ট রায়, মেঘনা উপজেলা যুবদলের মৃদল, ধানমন্ডি থানা যুবদলের আমজাদ হোসাইন, ডেমরা থানা ছাত্রদলের মাসুদ রানা বাওয়ানী, ঢাকা কলেজ ছাত্রদলের মোঃ ফয়সাল হোসেন, রামগঞ্জ পৌর ছাত্রদলের মোঃ হুমায়ুন কবির সাদ্দাম, জসীম শেখ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধান, শরিফুল শাওন, বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয়, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান, ছাত্রদল কর্মী মোঃ রাসেল, মাইশা তাবাসসুম শারমিন, এম.এস.টি. আরজু, মোঃ নাসির মিজি, মোঃ রাকিব হোসেন, মোঃ শামীম, মোঃ ইকবাল জিসান, ফরহাদ, মহসিন, জুনায়েদ, রাজ্জাক ও মাসুম বিল্লাহ-সহ বিভিন্ন ইউনিটের নেতারা।

এদিকে সকাল আটটায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, বিএনপি নেতা হারুনুর রশিদ, হাজী জহিরুল ইসলাম, নাদিয়া পাপন, রিপন হাসান, বিপ্লব, চান মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

১০

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১১

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১২

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১৩

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১৪

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৫

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৬

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৭

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৮

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৯

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

২০
X