কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর, সম্পদ কমেছে স্ত্রীর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত পাঁচ বছরে সরকারের সিনিয়র এ মন্ত্রীর বার্ষিক আয় বাড়েনি, বরং কমেছে। এ ছাড়াও সব ধরনের ঋণ বেড়েছে তথ্যমন্ত্রীর। আর গত পাঁচ বছরে তার স্ত্রী নুরান ফাতেমার সম্পদ কমেছে। নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে হলফনামায় ড. হাছান মাহ্‌মুদের কোনো ব্যাংক ঋণ ছিল না। এবারের হলফনামায় ব্যাংক ঋণের পরিমাণ ১ কোটি ২৫ লাখ টাকা দেখানো হয়েছে। হলফনামায় বিশ্লেষণে দেখা যায়, তথ্যমন্ত্রীর এবার সব ধরনের ঋণের পরিমাণ গতবারের চেয়ে বেড়েছে। গত নির্বাচনের হলফনামায় সর্বমোট ঋণ ছিল ১ কোটি ২১ লাখ টাকা। এবার সেখানে তার সর্বমোট ঋণ ২ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ ঋণের পরিমাণ বেড়েছে ১ কোটি ৭ লাখ টাকা।

হলফনামায় দেখা গেছে, গত পাঁচ বছরে ড. হাছান মাহ্‌মুদের আয় ও ব্যয় দুটোই উল্লেখযোগ্যহারে কমেছে। গতবারের হলফনামায় বাৎসরিক আয় ছিল ২৬ লাখ ৬২ হাজার টাকা। এবার সেখানে আয় ১৭ লাখ ৬৪ হাজার টাকা। আয়ের উৎস হিসেবে পৈতৃকসূত্রে প্রাপ্ত কৃষি জমি, বাড়ি ভাড়া, মন্ত্রী হিসেবে প্রাপ্ত বেতানভাতাদি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন-ভিজিটিং শিক্ষক হিসেবে প্রাপ্ত বেতন দেখিয়েছেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী।

অন্যদিকে তার স্ত্রীর নুরান ফাতেমার নামে হলফনামায় ঘোষিত স্থাবর সম্পত্তি ২০১৮ সালের তুলানায় ২০২৩ সালে কমেছে। ২০১৮ সালের হলফনামায় স্ত্রীর নামে রাঙ্গুনিয়ায় যে ৩ একর জায়গা ছিল সেটি এখন আর নেই। কিছু জমি এতিমখানার জন্য দান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X