কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কাছে ২০টি আসনের প্রত্যাশা জোট শরিকদের

রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত
রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে ২০টি আসন প্রত্যাশা করছে জোট শরিকরা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র এবং সমন্বয়ক আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় বৈঠক শেষে জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের কাছে এই প্রত্যাশার কথা জানান।

বৈঠক শেষে আমির হোসেন আমু বলেন, ‘জাপার সঙ্গে আসন বণ্টন সুরাহা না হওয়া পর্যন্ত ১৪ দলের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত হবে না। জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যেই জোটের আসন বণ্টন চূড়ান্ত হবে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু কালবেলাকে বলেন, ‘১৪ দলের সমন্বয়কের বাসায় একটি সৌজন্য বৈঠক ছিল। সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা আনুষ্ঠানিক কোনো প্রার্থী তালিকা দেইনি। তবে আমাদের প্রত্যাশা বর্তমান আসনের চেয়ে দ্বিগুণ। আমির হোসন আমু শরিকদের আসনের বিষয়ে জোটপ্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বলে ঠিক করবেন বলে জানিয়েছেন।’

জানা গেছে, ১৪ দলীয় জোটে থাকা ১২টি রাজনৈতিক দলের মধ্যে আসন্ন দ্বাদশ নির্বাচনে সবাই আসন পাচ্ছে না। শরিকদের মধ্যে আটটি দল নিবন্ধিত। এর মধ্যে যেসব দলের আসন রয়েছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে আওয়ামী লীগ। ২০১৮ সালের চেয়ে এবারের নির্বাচনে শরিক দলগুলোর আসন কমতেও পারে বলে জানা গেছে।

২০০৮ সাল থেকেই ১৪ দল ও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে আসছে। এই জোটে বর্তমান রাজনৈতিক দলের সংখ্যা ১২। এর মধ্যে নিবন্ধিত আটটি রাজনৈতিক হলো- আওয়ামী লীগ, সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, ন্যাপ, তরিকত ফেডারেশন, জেপি-মঞ্জু ও ওয়ার্কার্স পার্টি। এ ছাড়া গণতান্ত্রিক মজদুর পার্টি, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র ও বাসদের (রেজাউর) নিবন্ধন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১০

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১১

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১২

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৪

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৫

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৬

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

১৭

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

১৮

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

১৯

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

২০
X